ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধুর জন্মদিন ও ঈদে মিলাদুন্নবীতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক

-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। -ছবিঃ সংগৃহীত।

এখন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। সম্প্রতি ‘জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২’ সংশোধন করে এ নির্দেশনা দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা পতাকা বিধিমালার এ সংশোধনী ২৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সংশোধনীতে মহানবী (সা.)-এর জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবীতেও জাতীয় পতাকা উত্তোলনের বিধানও যুক্ত করা হয়েছে।

২০২১ সালের ১৬ মার্চ (জন্মশতবর্ষ উপলক্ষে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সেটি ছিল শুধু ওই এক দিনের জন্য।

এর আগে ২০২১ সালে বিধি সংশোধন করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিতে পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও সরকার ঘোষিত অন্য যেকোনো দিবসে পতাকা উত্তোলনের কথাও বিধিতে বলা হয়েছে।

পতাকাবিধিতে উল্লিখিত দিনগুলোতে পতাকা উত্তোলন ছাড়াও ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকার ঘোষিত অন্য কোনো দিবসে পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

error: Content is protected !!

বঙ্গবন্ধুর জন্মদিন ও ঈদে মিলাদুন্নবীতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক

আপডেট টাইম : ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :