ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফ্রান্সের আইফেল টাওয়ারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন

আগামী অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর ট্রফি নানান দেশ ঘুরে এবার উন্মোচিত হলো ফ্রান্সে। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের উঁচুতে অবস্থিত এক রেস্টুরেন্টে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি আয়োজিত হয়। ফ্রান্সের ক্রিকেট বোর্ডের উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, ভারতের রাষ্ট্রদূত জাওয়াদ আশরাফ সহ আরো আটটি দেশের রাষ্ট্রদূতগণ, ফ্রান্সের ক্রিকেট বোর্ডের উর্ধতন কর্মকর্তাগণ সহ আরো অন্যান্য গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) সহ অন্যান্য গণমাণ্য ব্যক্তিরাও বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানটির মূল স্পনসর সহযোগী ছিলো বাংলাদেশের শাহ গ্রুপ সহ আরো কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফ্রান্স ক্রিকেট বোর্ড এই প্রথম বাংলাদেশকে সম্পৃক্ত করে কোনো অনুষ্ঠান আয়োজন করলো। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। এছাড়াও অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ সহযোগী হিসেবে জুবায়েদ আহমেদ এবং মশিউর রহমান কাজল সহ ক্রিকেট বোর্ডের অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।

জমকালো এই আয়োজনে পারফরম্যান্স করেন ভারতের জনপ্রিয় তারকা উর্বশী, মিনা ও ভারতীয় নারী ক্রিকেট দলের সদস্য মিতালি সহ অন্যান্যরা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রাভু বালান। তিনি তার বক্তব্যের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন যে ফ্রান্স একদিন বিশ্বকাপ ক্রিকেটে পৌঁছাবে এবং ভালো কিছুই করবে।

এ সময় ক্রিকেট বোর্ডের অন্যান্য সদস্যরা ও বক্তব্য রাখেন এবং তারাও আশা রাখেন যে ফ্রান্স ক্রিকেট দল একদিন বিশ্বের দরবারে দেশের নাম তুলে ধরবে। অনুষ্ঠানে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) সহ অন্যান্য গণমাণ্য ব্যক্তিরাও বক্তব্য প্রদান করেন এবং ফ্রান্স ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান এমন চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। এসকল বক্তারাও ফ্রান্স ক্রিকেট দলকে শুভকামনা জানান এবং ভবিষ্যতে ফ্রান্স ক্রিকেট দল দেশের জন্য সম্মান বয়ে আনবে এমনটি আশা করেন বলে জানান তারা।

উল্লেখ্য, আইসিসি বিশ্বকাপ ট্রফিটি এবার প্রথমেই একটু ভিন্নভাবে উন্মোচন করা হয়। ট্রফিটি সর্বপ্রথম মহাকাশে উন্মোচন করা হয় এবং তারপর ধীরে ধীরে অন্যান্য দেশে উন্মোচন করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

ফ্রান্সের আইফেল টাওয়ারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন

আপডেট টাইম : ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :