আপডেট টাইম :
০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
১৬৪
বার পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ২৬ মার্চ উপলক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান। আরও পড়ুনঃ বন্ধ নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি খোলার দাবিতে শ্রমিকদের মানববন্ধন এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ২৬ মার্চ উপলক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ।