ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় ইয়াবাসহ  র‌্যাবের হাতে আটক ১

র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ ১৪ এপ্রিল ২৩ তারিখে র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন প্রামানিক (৩০), পিতা- মোঃ বাবর আলী প্রামানিক, সাং-কলেজ পাড়া, থানা-সদর, জেলা- রাজবাড়ী, একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে।
এ প্রেক্ষিতে র‌্যাবের আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা গ্রামস্থ বাখুন্ডা রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বের ফরিদপুর ভাংগা গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান গ্রহন করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে।
উক্ত তথ্যের ভিত্তিতে দুপুর ০৩.২০ মিনিটে  ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম  শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ৫১৩৫ পিস ইয়াবা, ০২টি মোবাইল, ০৩ টি সিম এবং মাদক বিক্রিত ৭০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন যোগে রাজবাড়ী ও ফরিদপুর জেলা এলাকায় বিক্রি করে আসছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কোতায়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ৫১৩৫ (পাঁচ হাজার একশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা  জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় ইয়াবাসহ  র‌্যাবের হাতে আটক ১

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :