ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে সমলয়ে বোরো ধান কর্তন শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের সমলয় পদ্ধতিতে কম্বাইন্ড হার্ভেস্টর দিয়ে বোরো ধান কর্তন শুরু হয়েছে। সোমবার দুপুরের ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদিরাজাপুর এলাকায় আধুনিক পদ্ধতিতে ধান কর্তনে উদ্বোধন করা হয়।

.

কৃষি প্রণোদনার আওতায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কমছে সময়-শ্রম এবং খরচ। এতে নতুন আশার আলো দেখছেন কৃষকরা।

.

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কৃষিবিদ আনোয়ার হোসোন, মাসুদ রানা।

.

সদরের কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুরে ‘সমলয়’ চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার। ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ।
.

প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রে-তে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। ট্রেতে তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের মাধ্যমে করা হয় ধানের চারা রোপণ। এর পর কম্বাইন্ড হার্ভেস্টর দিয়ে ধান কর্তন করা হয়। এতে সময় ও শ্রমিক মজুরি অনেক কমছে।
.

সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার ১০০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ হয়েছে। মেশিনের মাধ্যমে চারা রোপণ আবার মেশিনের মাধ্যমেই ধান কাটা ও মাড়াই। সময়, শ্রম ও খরচ কম লাগায় খুশি কৃষক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

error: Content is protected !!

ফরিদপুরে সমলয়ে বোরো ধান কর্তন শুরু

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :