ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিল থেকে কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে হত্যাকারীরা।
আজ রবিবার (২৬ জুন) সকালে ওই ইউনিয়নের গাবির বিলের ভিতর থেকে নিহত কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শরীফ শেখ (৩৫)। তিনি  কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের পুত্র। স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের ব্যবসা রয়েছে। তার পরিবারের অভিযোগ,  কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা জানান, নিহত কাঁচামাল ব্যবসায়ী শরীফ শনিবার (২৫ জুন) রাত দশটার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ রবিবার (২৬ জুন) সকালে স্থানীয়রা গাবির বিলের মধ্যে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, নিহত শরীফের মাথা কুপিয়ে তিনটি খন্ড করে ফেলে উপুড় করে রাখা ছিলো।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

ফরিদপুরে বিল থেকে কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :