ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জনতা ব্যাংকের মোড় বাম গনতান্ত্রিক জোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা।
কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখো গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- রফিকুজ্জামান (লায়েক)কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য অরুন কুমার শীল সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা। আব্দুল কাদের আজাদ বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্টলীগ ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক।কানাই গাঙ্গুলী সম্পাদক মন্ডলীর সদস্য ফরিদপুর জেলা শাখা (সিপিবি) সহ অনান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন দাম কমাও জান বাঁচাও ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী নির্বাচন ব্যবস্থা গ্রহণ কর এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বর্তমান সরকারকে জালেম সরকার বলে অভিহিত করে।তারা বলেন- এই সরকার রাতের ভোটে নির্বাচিত সরকার তাই জনগনের কথা তারা চিন্তা করে না।
দিনদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে তাদের কোন মাথা ব্যাথা নাই। আমরা বলে দিতে চাই এই রমজানে অনতি বিলম্বে যদি জিনিসপত্রের দাম সাধারণ জনগণের ক্রয়সীমার মাঝে না আনা হয় তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে সরকারকে জিনিসপত্রের দাম কমাতে বাধ্য করা হবে।
তারা আরও বলেন দমন পিড়ন করে পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্রের সরকার টিকে থাকতে পারে নি বাংলাদেশেও পারবে না। আমরা প্রতিবছরই দেখতে পাচ্ছি রমজান এলেই বাজারের দোকানদার বা কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন তাই এই সরকার কে বলে দিতে চাই বিভিন্ন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন। আগামী নির্বাচনে জামাত-বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ কে বাদ দিয়ে বাম গণতান্ত্রিক জোট ক্ষমতায় আসার সুযোগ করে দিন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















