ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফরিদপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকাল ৯ টায় শহরের অম্বিকা ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর- ৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ।
পরে ফরিদপুর জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভা, সদর উপজেলা পরিষদ, জেলা আনসার কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, এলজিইডি, গণপূর্ত, সড়ক বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেলা কারাগারসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহরের অম্বিকা হলে  বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বঙ্গবন্ধুকে বাঙালি জাতির সবচেয়ে সফল ও সার্থক নেতা উল্লেখ করে বলেন, তিনি আমাদের চলার পথের বাতিঘর হয়ে থাকবেন । তাঁর আদর্শ ও দর্শন আমরা যতদিন অনুসরণ করে চলবো ততদিন এ জাতি পিছুপা হবে না।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার হোক। বক্তারা বলেন দেশকে জানতে হলে বাঙালির মুক্তির সংগ্রাম সম্পর্কে জানতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বক্তারা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

error: Content is protected !!

ফরিদপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :