ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

ফরিদপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সালমান খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক যুবক। আহত যুবককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত  সোমবার  রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার গঙ্গাবর্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক সালমান খান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আইয়ুব খানের ছেলে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাউদ্দিন চৌধুরী জানান, মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন যুবক সালমান ও আকাশ। পথিমধ্যে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের পৌর এলাকার গঙ্গাবর্দি এলাকায় তাদের মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই যুবক সালমান খান মারা যান। গুরুতর আহত হন আকাশ প্রামানিক। আকাশ প্রামানিক পৌরসভার গঙ্গাবর্দি এলাকার জামাল প্রামানিকের ছেলে।
তিনি আরো জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আকাশ প্রামানিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সালমান খানের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য: প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

error: Content is protected !!

ফরিদপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :