ফরিদপুরের গোয়ালচামটের মহিম স্কুলের মাঠে চরমোনাই পীর সাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাও: মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই (দা:বা:)।
এ ছাড়াও আরো দেশবরেন্য ওলামায়েকেরাম এ সময় মাহফিলে বয়ান করেন। এ দিকে চরমোনাই পীর সাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এ মাহফিলে যোগ দেন। মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 























