আপডেট টাইম :
০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
২৫১
বার পঠিত
ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা একটায় শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ চুন্নু, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ টুটুল প্রমূখ । মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুরের সর্বস্তরের জনগণের দাবি এ ব্রিজটা স্থায়ী হোক। কেননা এটি স্থায়ী হলে জনগণের উপকার হবে। ব্রিজটিতে প্রতিদিন হাজার হাজার লোক চলাফেরা করে। তাদের চলাচলের সুবিধা হবে। তারা বলেন, বেইলি ব্রিজটা মূলত অস্থায়ী ব্রিজ । বিগত ৪০ বছরেও এটা কেন সু প্রশস্ত এবং পাকা হলো না। সেটাই কর্তৃপক্ষের নিকট আমাদের প্রশ্ন। আরও পড়ুনঃ তীব্র তাপদাহে গোপালগঞ্জ পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন বক্তারা আরো বলেন, এই ব্রিজটাকে যদি বড় করে সুপ্রশস্ত করে যান চলাচলের উপযোগী করে দেয়া হয়। তাহলে ফরিদপুরবাসী অনেক বড় উপকার পাবে এবং তাতে যোগাযোগ ছাড়াও ব্যবসা-বাণিজ্যে অনেক বড় উপকার হবে এবং সাধারণ জনগণের চলাচলে হয়রানি কমবে বলেও মানববন্ধনে দাবি করা হয়।
ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা একটায় শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ চুন্নু, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ টুটুল প্রমূখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুরের সর্বস্তরের জনগণের দাবি এ ব্রিজটা স্থায়ী হোক। কেননা এটি স্থায়ী হলে জনগণের উপকার হবে। ব্রিজটিতে প্রতিদিন হাজার হাজার লোক চলাফেরা করে। তাদের চলাচলের সুবিধা হবে।
তারা বলেন, বেইলি ব্রিজটা মূলত অস্থায়ী ব্রিজ । বিগত ৪০ বছরেও এটা কেন সু প্রশস্ত এবং পাকা হলো না। সেটাই কর্তৃপক্ষের নিকট আমাদের প্রশ্ন।
বক্তারা আরো বলেন, এই ব্রিজটাকে যদি বড় করে সুপ্রশস্ত করে যান চলাচলের উপযোগী করে দেয়া হয়। তাহলে ফরিদপুরবাসী অনেক বড় উপকার পাবে এবং তাতে যোগাযোগ ছাড়াও ব্যবসা-বাণিজ্যে অনেক বড় উপকার হবে এবং সাধারণ জনগণের চলাচলে হয়রানি কমবে বলেও মানববন্ধনে দাবি করা হয়।