ফরিদপুরের সদরপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সদরপুর কলেজ মোড়ে তাজ এন্টারপ্রাইজ ( জাফরের হার্ডওয়ারের দোকান) ও আব্দুল এন্টারপ্রাইজ ( মাইনুদ্দিন এর প্লাস্টিকের দরজা+ পাইপের দোকান) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি। সদরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস। আরও পড়ুনঃ পুলিশের স্ত্রী আর র্যাব সদস্য জনতার হাতে আটক!
ফরিদপুরের সদরপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯ টায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সদরপুর কলেজ মোড়ে তাজ এন্টারপ্রাইজ ( জাফরের হার্ডওয়ারের দোকান) ও আব্দুল এন্টারপ্রাইজ ( মাইনুদ্দিন এর প্লাস্টিকের দরজা+ পাইপের দোকান) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি।
সদরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস।