ফরিদপুরের সদরপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ‌ হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯ টায়  ফরিদপুরের সদরপুর উপজেলায় সদরপুর কলেজ মোড়ে তাজ এন্টারপ্রাইজ ( জাফরের হার্ডওয়ারের দোকান) ও আব্দুল এন্টারপ্রাইজ ( মাইনুদ্দিন এর প্লাস্টিকের দরজা+ পাইপের দোকান) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি।
 সদরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস।