আপডেট টাইম :
০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
৭১২
বার পঠিত
ফরিদপুরের বৃহত্তম ঈদের জামাত আটরশি ও চন্দ্রপাড়ায়
ফরিদপুর জেলায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হবে সদরপুর উপজেলায় অবস্থিত বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফ (আটরশি) ও চন্দ্রপাড়া দরবার শরীফে। আটরশি দরবার শরীফের মুখপাত্র মোঃ আকতার হোসেন কাবুল ও চন্দ্রপাড়া দরবার শরীফের মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশ থেকে আগত কয়েক লক্ষ মুরিদ, ভক্ত ও জাকেরানের সমাবেশ ঘটবে বলে তারা জানিয়েছেন।জাকেরানগণ ঈদের জামাতে শরীক হওয়াসহ পবিত্র ফাতেহা পাঠ , দোয়া দরুদ ও মাজার জিয়ারতের মাধ্যমে ঈদের দিনটি অতিবাহিত করবেন। আরও পড়ুনঃ ঈদ আনন্দ ১০ টাকায় উল্লেখ্য, প্রতিবছর দুই ঈদে দরবারদ্বয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নিজ নিজ দরবারের মুরিদ, ভক্ত ও জাকেরানের স্ব-প্রণোদিত উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার পরিচালনা কর্তৃপক্ষ ইতোমধ্যে গ্রহণ করেছেন বলে তারা জানিয়েছেন।
ফরিদপুর জেলায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হবে সদরপুর উপজেলায় অবস্থিত বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফ (আটরশি) ও চন্দ্রপাড়া দরবার শরীফে। আটরশি দরবার শরীফের মুখপাত্র মোঃ আকতার হোসেন কাবুল ও চন্দ্রপাড়া দরবার শরীফের মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশ থেকে আগত কয়েক লক্ষ মুরিদ, ভক্ত ও জাকেরানের সমাবেশ ঘটবে বলে তারা জানিয়েছেন।জাকেরানগণ ঈদের জামাতে শরীক হওয়াসহ পবিত্র ফাতেহা পাঠ , দোয়া দরুদ ও মাজার জিয়ারতের মাধ্যমে ঈদের দিনটি অতিবাহিত করবেন।
উল্লেখ্য, প্রতিবছর দুই ঈদে দরবারদ্বয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নিজ নিজ দরবারের মুরিদ, ভক্ত ও জাকেরানের স্ব-প্রণোদিত উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার পরিচালনা কর্তৃপক্ষ ইতোমধ্যে গ্রহণ করেছেন বলে তারা জানিয়েছেন।