ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের চরভদ্রাসনে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ

ফরিদপুরের চরভদ্রাসনে শিশুকন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলায় তার বাবাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুর মায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গফফার জানান ‌ ‘ভু্ক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই মাস আগে বিদেশ থেকে বাড়ি আসেন শিশুটির বাবা। গত ৩০ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন মামলার বাদী। পরে স্বামীকে আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।
এ বিষয়ে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার বলেন, এ ঘটনায় শিশুটির মা গতকাল সকালে বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

error: Content is protected !!

ফরিদপুরের চরভদ্রাসনে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :