ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল উন্নয়নের কান্ডারিঃ -নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন দেশে যত উন্নয়ন হয়েছে তার একমাত্র কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। একজন এমপির পক্ষে কোন উন্নয় করা সম্ভব নয়। আমরা শুধু বাহক হিসেবে আপনাদের উপজেলার উন্নয়নমুলক কাজ নিয়ে আসি।

মঙ্গলবার (১২মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথা ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে এক সক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী বলেন ইতিমধ্যে চরভদ্রাসনে ১৭ টি বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে ৫টি বিদ্যালয়ের টেন্ডার হয়েছে এবং কাজ শুরু হয়েছে। এই অর্থবছরে আমরা বাকী ভবন গুলোরও টেন্ডার শুরু করব। তিনি বলেন ইতিমধ্যে এই উপজেলায় বাচ্চাদের খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মান করা হবে। যার সকল কাগজপত্র তৈরীর পাশাপাশি জমিও একোয়ার হয়ে গেছে এই অর্থ বছরে স্টেডিয়ামের কাজ শুরু হবে।

নিক্সন চৌধুরী আরও বলেন চরভদ্রাসন বাসির একটা প্রানের দাবী ঢাকার সাথে যোগাযোগের জন্য গোপালপুর টু চরমইনুট ফেরি চালু হওয়া। ফেরি চাইলেই দশ দিনের ভেতর আধুনিক মানের ফেরি আনা সম্ভব কিন্তু ফেরির আগে রাস্তা প্রসস্ত করনের কাজ করতে হবে। খুব শীঘ্রই ঘাট থেকে জেলখানার পাশদিয়ে আঠারো ফিট বাইপাস রাস্তা করা হবে যাতে করে চরভদ্রাসন বাজারটা রক্ষা পায়। তিনি আরও বলেন পদ্মা সেতু হওয়ার পর অনেক ফেরি বসে আছে। রাস্তা প্রসস্ত ও গাড়ি ওঠা নামার সু ব্যাবস্থা করে দ্রুতই আপনাদের ফেরি চালু করা হবে।

অনুষ্ঠানের শুরুতে এমপি নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বরন করে নেন নবাগত ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম।

উপজেলা প্রকেশৈলী মোঃ জালাল উদ্দিন খান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্লা, যুবলীগ সভাপতি মোঃ মাহফুজুর রহমান মোরাদ, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান মোল্লা, মোঃ মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার ও রাসেল জামান প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

error: Content is protected !!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল উন্নয়নের কান্ডারিঃ -নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
মোঃ মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি :