আপডেট টাইম :
০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
১৯৬
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
পূর্ব সত্রুতার যে ধরে তিন ভাইকে কুপিয়ে জখম
ফরিদপুর পৌরসভা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সহোদর ৩ ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় খালাতো ভাইদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে গত ০৯ এপ্রিল আনুমানিক বেলা ১১:৩০ মিনিটের সময় বাড়ির সীমানার একটি গাছের সজনে পাড়াকে কেন্দ্র করে স্থানীয় মিজান মল্লিক, আবুল মল্লিক, তাদের বাবা ইসমাইল মল্লিক এবং পরিবারের কয়েকজন নারী সদস্য দা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আপন খালাতো ভাই উক্ত এলাকার জনৈক ফকির আহমেদের ছেলে মহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২) কে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মহসিন ফকিরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই ভাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে । এ ঘটনায় স্থানীয় কোতায়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে। আরও পড়ুনঃ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জামায়াতের নগদ ৫০ হাজার টাকা সহায়তা
ফরিদপুর পৌরসভা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সহোদর ৩ ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে।
ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় খালাতো ভাইদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে গত ০৯ এপ্রিল আনুমানিক বেলা ১১:৩০ মিনিটের সময় বাড়ির সীমানার একটি গাছের সজনে পাড়াকে কেন্দ্র করে স্থানীয় মিজান মল্লিক, আবুল মল্লিক, তাদের বাবা ইসমাইল মল্লিক এবং পরিবারের কয়েকজন নারী সদস্য দা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আপন খালাতো ভাই উক্ত এলাকার জনৈক ফকির আহমেদের ছেলে মহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২) কে কুপিয়ে জখম করে।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে মহসিন ফকিরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই ভাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ।
এ ঘটনায় স্থানীয় কোতায়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে।