ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত

মোঃ নাঈম ইসলাম:

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার প্রাণ হারিয়েছেন।

বুধবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে বড়দরগাহ ফ্লাইওভারের প্রায় ২০০ গজ উত্তরে ছোট মির্জাপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ছোট কাভার্ড ভ্যান (রেজি: ঢাকা মেট্রো-ন-১৫-৪১৪১) রংপুরমুখী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার গুরুতর আহত হন।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত চালকের নাম বাইজিদ (২৩), পিতা ইসরাফিল শেখ, গ্রাম উলুসারা, পোস্ট সফিপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। নিহত হেলপার মুশফিক (২২), পিতা সোহেল বেপারী, গ্রাম পাইকশা, পোস্ট দোহার, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ

error: Content is protected !!

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর (সদর) প্রতিনিধি :