ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাওনা টাকা চাওয়ায় দোকানীকে হত্যা, একজনের যাবজ্জীবন

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জে ১৫৫ পাওনা টাকা চাওয়ায় দোকানদার রমজান আলী হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

.

রবিবার (১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আ. সাত্তারের ছেলে নুর আমিন (২৯)।

.

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজরামপুর মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলীর সাথে নুর আমিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় গুরুতর জখম করে নুর আমিন। এ সময় স্থানীয়রা আহত রমজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যান।

.

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

.

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে ওই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

পাওনা টাকা চাওয়ায় দোকানীকে হত্যা, একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :