ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওদুদ সাময়িকভাবে বরখাস্ত, ভাইস চেয়ারম্যান জালাল দায়িত্বে

পাংশা উপজেলা পরিষদের সদ্য সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে নানা অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই আদেশে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস।

গত বুধবার ৫মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে নানা অভিযোগের কারণে সামায়িক ভাবে বরখাস্ত করা হয়। একই আদেশে পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জালাল বিশ্বাসকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছ- পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১০টি দোকান তার আপন ভাই ও ফুফাতো ভাইয়ের নামে বরাদ্দ দেয়া, রাজস্ব তহবিল ব্যবহারের নির্দেশিকা অনুসরণ না করে গরীব/ মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজস্ব লোকের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা, বয়স্কভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা (সংশোধিত) ২০১৩ অনুসরণ না করে বয়স্কভাতা প্রদান এবং নিয়ম বহির্ভূতভাবে উপজেলা পরিষদের ফান্ড থেকে পাংশা পৌরসভা এলাকায় প্রকল্প বরাদ্দ দেয়া সম্পর্কে আনীত অভিযোগগুলো বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হয়েছে এবং যেহেতু তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে জবাব প্রদানের জন্য বলা হলে তিনি জবাব দেননি এবং পরবর্তীতে তাকে ব্যক্তিগত শুনানি প্রদানের জন্য বলা হলে তিনি শুনানিতেও অংশগ্রহণ করেননি।

সেহেতু, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩খ ধারার বিধান অনুযায়ী পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পরিদ হাসান ওদুদ-কে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো, এবং পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১-কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো। বিষয়টি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়।

জানা যায়, জালাল বিশ্বাস পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক। ২০১৯ সালের ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। একই নির্বাচনে স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দ্বীতা করে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ফরিদ হাসান ওদুদ। তিনি ২০১৪ সালে প্রথম পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে, গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সাময়িকভাবে বরখাস্ত এবং ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাসকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদানে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দেয়। তারা বৃহস্পতিবার সন্ধ্যার পরে লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করে।

পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ জালাল বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জালাল বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওদুদ সাময়িকভাবে বরখাস্ত, ভাইস চেয়ারম্যান জালাল দায়িত্বে

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :