দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
৩০০
বার পঠিত
পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজ সন্নিকটে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ আগষ্ট,বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর চর গোলপনগর এলাকা হার্ডিঞ্জ ব্রিজ সন্নিকটে পদ্মানদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান,স্থানীয়রা সকাল ১০ টার সময় উপজেলার মোকারিমপুর চর গোলপনগর মনি পার্কের উত্তরে পদ্মা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রæত ঘটনা স্থলে গিয়ে নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আরও পড়ুনঃ সদরপুরে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি ও সড়কে বিশূঙ্খলার দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজ সন্নিকটে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
১১ আগষ্ট,বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর চর গোলপনগর এলাকা হার্ডিঞ্জ ব্রিজ সন্নিকটে পদ্মানদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান,স্থানীয়রা সকাল ১০ টার সময় উপজেলার মোকারিমপুর চর গোলপনগর মনি পার্কের উত্তরে পদ্মা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ খবর পেয়ে দ্রæত ঘটনা স্থলে গিয়ে নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।