ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নারায়ণগঞ্জে বহুতল ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণঃ মা ও ছেলে দগ্ধ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিস্ফোরণের পর আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের লোকজন দগ্ধ কুলসুম আক্তার ও তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠায়। আগুনে আশপাশের ফ্ল্যাটের দরজা–জানালা পুড়ে গেছে। বিস্ফোরণে ওই ভবনের লিফটের দরজা পর্যন্ত ভেঙে গেছে।

সকিনা বেগম নামে ভুক্তভোগীদের এক স্বজন বলেন, আগুনে কুলসুম ও তাঁর ছেলে খালিদের শরীর পুড়ে গেছে। ওই ফ্ল্যাটের আসবাবসহ মালামালও পুড়ে গেছে। ওই ফ্ল্যাটে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বা গ্যাস সিলিন্ডার নেই। তাঁরা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুউদ্দিন বলেন, বিস্ফোরণে ওই ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে গেছে। ফ্ল্যাটের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। তবে ভবনের কোনো ক্ষতি হয়নি। গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, এটি একটি অগ্নিকাণ্ড। বাসা থেকে আগুন লেগে এ ঘটনা ঘটেছে। তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ও বিস্ফোরণ হওয়ার মতো কোনো কিছু ছিল না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

নারায়ণগঞ্জে বহুতল ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণঃ মা ও ছেলে দগ্ধ

আপডেট টাইম : ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :