দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
২৫৩
বার পঠিত
নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায়, সিএনজি চালক নিহত
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতির একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ওই সিএনজিটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল। সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায়। পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। আরও পড়ুনঃ বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী মুশা মিয়ার মতবিনিময় তিনি আরো জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতির একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ওই সিএনজিটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল। সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায়। পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে।