ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নড়াইল-ফুলতলা সড়কে সদর উপজেলার গোবরা এলাকায় ট্রাকের ধাক্কায় হানিফ মোল্যা (২৫) নামে মোটরসাইকেল চালক নিহত হন।
একই সঙ্গে আহত হয় তার সঙ্গী। একই দিন রাত সাড়ে নয়টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে একই উপজেলার গাবতলা এলাকায় বাসের ধাক্কায় মুরগির পিকআপ উল্টে তিনজন আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দাদিকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার শিমুলিয়া গ্রামের
সুমনও তার চাচাতো ভাই মুন্না। পথিমধ্যে গোবরা ব্রিজের কাছে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নড়াইলগামী একটি মুরগি বোঝাই পিকআপ যশোরমুখী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে চালকসহ তিন আরোহী আহত হয়। দুটি
ঘটনায় আহত সকলকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা
দিয়ে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়া হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেল্পার পালিয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হ্যারিকে নিয়ে কী ছিল ডায়ানার উদ্বেগ—প্রকাশ পেতে পারে নতুন প্রামাণ্যচিত্রে

error: Content is protected !!

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট টাইম : ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :