ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারী) বীরশ্রেষ্ঠর গ্রাম নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্থাপিত শহীদের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, কোরানখানি, র‌্যালি,গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করে।

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের সদস্য সচিব আজিজুর রহমান ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল প্রমুখ।

নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। তিনি ১৯৭১ সালের ৫সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে বীরত্বপূর্ণ সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

error: Content is protected !!

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :