ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে নানা আয়ােজনে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালন

নড়াইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৫ আগষ্ট(মঙ্গলবার) সকাল ১০ টায় বীরশ্রষ্ঠ’র জন্মভিটা নূর মােহাম্মনগরে শােকর‍্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কুরআনখানি, দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাস্ট এর আয়ােজনে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, নুর মােহাম্মদ ট্রাস্ট, পুলিশ, মুক্তিযােদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।
পুলিশের পক্ষ থেকে এই জাতির শ্রেষ্ঠ এই বীর যােদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ স্মৃতি যাদুঘরে আলােচনা সভার আয়ােজন করা হয়। বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মােহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিঃপুলিশ সুপার তারিক আজিজ, বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান,মুক্তিযােদ্ধা ডেপুটি কমান্ডার এড.এস এ মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ শেখের ছেলে গােলাম মােস্তফা বক্তব্য রাখেন।
বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান ভূইয়া বলেন, বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ নড়াইলের গর্ব। তাঁর বীরত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এই বীরের স্মৃতি রক্ষার্থে কাজ করে যাচ্ছি। দিনটি পালন উপলক্ষ্যে, বীরের জীবনীর উপর কুইজ প্রতিযােগিতার আয়ােজন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

নড়াইলে নানা আয়ােজনে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালন

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :