আপডেট টাইম :
০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
২৪৮
বার পঠিত
নগরকান্দা আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ১৫টি দেশের প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় প্রধান মন্ত্রীর উপহার দূর্যোগসহনীয় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এশিয়ার ১৫টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধি। বুধবার সকালে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তারা। এশিয়া শেল্টার ফোরাম এর আয়োজনে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলংকা, ভারতসহ এশিয়ার ১৫টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এই আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন। এসময় তারা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ছিন্নমূল মানুষেরা কিভাবে ঘুরে দাড়িয়েছে সে বিষয়গুলো সম্পর্কে ধারনা নেন প্রতিনিধি দলের সদস্যরা। এসময় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশের এই আশ্রয়ন প্রকল্প গুলো অনুকরনীয়, এশিয়ার অন্যান্য দেশের এই ধারনার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধিদলের সদস্য অনিতা রায়। আরও পড়ুনঃ ফরিদপুর কাজের মহিলা কর্তৃক চুরি করা প্রায় ১৮,০০,০০০/টাকার ডায়মন্ড ও স্বর্ণলংকার উদ্ধার আশ্রয়ন প্রকল্প দেশের ভূমিহীন দরিদ্রদেও যেমন উপকারে এসেছে, তেমনি বিদেশীদের ও নজর কেড়েছে বলে মনে করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুরের নগরকান্দায় প্রধান মন্ত্রীর উপহার দূর্যোগসহনীয় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এশিয়ার ১৫টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধি। বুধবার সকালে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তারা।
এশিয়া শেল্টার ফোরাম এর আয়োজনে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলংকা, ভারতসহ এশিয়ার ১৫টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এই আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন। এসময় তারা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ছিন্নমূল মানুষেরা কিভাবে ঘুরে দাড়িয়েছে সে বিষয়গুলো সম্পর্কে ধারনা নেন প্রতিনিধি দলের সদস্যরা।
এসময় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের এই আশ্রয়ন প্রকল্প গুলো অনুকরনীয়, এশিয়ার অন্যান্য দেশের এই ধারনার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধিদলের সদস্য অনিতা রায়।