আপডেট টাইম :
০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
২৩৩
বার পঠিত
নগরকান্দায় জেল হত্যা দিবস পালিত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গীনগরকান্দায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ডাঙ্গীনগরকান্দা গ্রামের আঃ কাদের মাতুব্বরের বাড়ীতে এ উপলক্ষে জাতীয় ৪ নেতার স্মরণে এক স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঃ কাদের মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ডাঃ গুরুদাস মন্ডল, মোঃ কামাল হোসেন, রাজিব, নূর আলম সিদ্দিকী, মোঃ রতন মোল্লা, নিরঞ্জন মন্ডল প্রমুখ। মিলাদ শেষে জাতীয় ৪ নেতা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রধান বক্তা হিসেবে আঃ কাদের মাতুব্বর বলেন, ৭১ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। বর্তমানে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার সংগ্রাম করছি। আগামীতে ঐক্যবন্ধ হয়ে সবাই আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করব ইনশাল্লাহ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গীনগরকান্দায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ডাঙ্গীনগরকান্দা গ্রামের আঃ কাদের মাতুব্বরের বাড়ীতে এ উপলক্ষে জাতীয় ৪ নেতার স্মরণে এক স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ শেষে জাতীয় ৪ নেতা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান বক্তা হিসেবে আঃ কাদের মাতুব্বর বলেন, ৭১ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। বর্তমানে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার সংগ্রাম করছি। আগামীতে ঐক্যবন্ধ হয়ে সবাই আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করব ইনশাল্লাহ।