ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় অংশ নেওয়া রানা পাস করেছে

ফরিদপুরের নগরকান্দায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মো. রানা শেখ (১৫) পাস করেছে। এসএসসি পরীক্ষায় এ মাইনস পেয়ে কৃতকার্য হয়েছে।
সে আজ সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রানার ভাই হৃদয় এ তথ্য নিশ্চিত করেন। রানা শেখ নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের প্রায়ত মজিবর শেখের ছেলে। দুই ভাইয়ের মধ্যে রানা ছোট। সে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি থেকে চলতি বছর ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
রানার ভাই হৃদয় শেখ বলেন, আমার বাবা মজিবর শেখ ঢাকায় সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার ১৫ দিন আগে তিনি বাড়িতে আসেন। এরপর গত ২৫ সেপ্টম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা মারা যান। তখন বাবার লাশ বাড়িতে রেখেই নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসির কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নেয় রানা। পরীক্ষা দিয়ে এসে বাবার জানাজায় অংশ নেয়।
হৃদয় শেখ আরো বলেন, অভাবের কারণে আমি বেশি পড়াশোনা করতে পারেননি। আমার ভাই রানা নিজের ইচ্ছাশক্তির জোরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বাবার মৃত্যুতে ভবিষ্যতে কীভাবে দিন যাবে চিন্তায় ছিল আমার পরিবার। তবে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়ে রানা যে পাস করেছে, এতেই আমরা সন্তোষ্ট। ফলাফল প্রকাশের পর পরিবারের সবাইও খুশি হয়েছে। বাবা বেঁচে থাকলে সেও খুশি হতো। রানার লেখাপড়া চালিয়ে নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু বলেন, শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নিয়ে রানা পাস করেছে। তার জন্য শুভ কামনা রইলো। পাশাপাশি আমাদের পক্ষ থেকে রানার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য তার পরিবারকে সহযোগিতা করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় অংশ নেওয়া রানা পাস করেছে

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোটার (নগরকান্দা) ফরিদপুর :