দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
২৪৮
বার পঠিত
ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সরুপপুর এলাকায় আজ সোমবার বিকেলে নিজের ধানক্ষেতে কৃষিকাজ করার সময় মুক্তার আলী (৩৫) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রোকমান মোল্যার ছেলে। প্রতিবেশী শওকত আকবর জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে মুক্তার আলী জমিতে সার দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে ধান ক্ষেতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। মাঠের অন্যপাশে কাজে থাকা কৃষকরা বুঝতে পেরে তাকে তাকে গুরুতর আহত অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আরও পড়ুনঃ মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সরুপপুর এলাকায় আজ সোমবার বিকেলে নিজের ধানক্ষেতে কৃষিকাজ করার সময় মুক্তার আলী (৩৫) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রোকমান মোল্যার ছেলে।
প্রতিবেশী শওকত আকবর জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে মুক্তার আলী জমিতে সার দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে ধান ক্ষেতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। মাঠের অন্যপাশে কাজে থাকা কৃষকরা বুঝতে পেরে তাকে তাকে গুরুতর আহত অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।