ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মায়ের সাথে মধুমতি সেতুতে বেড়াতে এসে লাশ হলো শিশু সুরাইয়া

দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিল শিশুর প্রান 

-ছবি প্রতীকী।

বাবা-মায়ের সাথে ঘুরতে গিয়ে মোটর সাইকেল চাপায় প্রাণ গেল ছয় বছরের শিশু সুরাইয়ার। নিহত শিশুটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের ভ্যান চালক গোলজার শেখের মেয়ে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুরের শেখ হাসিনা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে গোলজার শেখ সস্ত্রীক উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুতে ঘুরতে যান। এ সময় তার তিন মেয়েও সাথে ছিল। সেতুতে ঘোরাঘুরির এক পর্যায়ে বেপরোয়া গতির এক মোটরসাইকেল চাপায় গোলজারের মেজ মেয়ে সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন আহত হয়েছে।
আহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সোহান (২২) ও সাজিদ (২০)। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সাজিদ মহম্মদপুর থানায় উপ-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত রাকিব হোসেনের ভাতিজা।
এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নাসির হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের শিশু সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

error: Content is protected !!

মায়ের সাথে মধুমতি সেতুতে বেড়াতে এসে লাশ হলো শিশু সুরাইয়া

দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিল শিশুর প্রান 

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :