দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও কীটনাশক উদ্ধার
মো. জিয়াউর রহমান: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপির একটি টহল দল শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে মহিষকুণ্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে একই বিওপির টহল দল কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। এছাড়া একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় কীটনাশক (এলবা) জব্দ করে। বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ১৭৪ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো. জিয়াউর রহমান:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপির একটি টহল দল শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে মহিষকুণ্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে একই বিওপির টহল দল কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।
এছাড়া একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় কীটনাশক (এলবা) জব্দ করে।
বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ১৭৪ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।