ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ

আলিফ হোসেন:

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের গুড়ইল গ্রামের ছিন্নমূল ও অসহায় একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী অভিযোগ করেন, মিন্টু ও সাজ্জাদ অবৈধ সুবিধা না পেয়ে এসব করছেন। এ ঘটনায় গ্রামবাসী তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অভিমত, বিগত সরকার ভূমিহীনদের জন্য বিনামূল্যে সেমিপাকা ঘর নির্মাণ করে দিয়েছে। বর্তমান সরকারও ছিন্নমূল ও ভূমিহীন মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে সরকারি পরিত্যক্ত জায়গা থেকে একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা দণ্ডনীয় অপরাধ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগ করেন, মিন্টু ও সাজ্জাদ সরকারি ওই খাস ডোবা দখলের উদ্দেশ্যে ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা করছেন। এ দাবিতে তারা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছেন বলে দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাঁচন্দর ইউনিয়নের গুড়ইল মাঠে একটি পরিত্যক্ত সরকারি খাস ডোবা রয়েছে। গ্রামবাসীর সহায়তায় গ্রামের ছিন্নমূল ও ভূমিহীন সালমান আলী সেখানে বাঁশের বেড়া ও তাটি দিয়ে একটি কুঁড়েঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ওই সরকারি জমি বর্তমানে সরকারের কোনো কাজে ব্যবহার হচ্ছে না। এমন অবস্থায় সেখানে বসবাসরত ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী সালমান আলী বলেন, তিনি ভূমিহীন ও হতদরিদ্র। মাথা গোঁজার কোনো জায়গা না থাকায় গ্রামবাসীর সহায়তায় পরিত্যক্ত খাস জমিতে একটি কুঁড়েঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মিন্টু ও সাজ্জাদ বলেন, তাদের ফসলি জমির ক্ষতি হওয়ায় তারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন। ভূমিহীন পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

তানোরে ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :