ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

পরিতোষ কুমার বৈদ্য:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামে এক বিবাহিত নারী ও তার দুই বছর বয়সী শিশুকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রেহানা পারভীন শ্যামনগর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অভিযোগকারীর মেয়ে খাদিজা খাতুন (২১) একজন বিবাহিত নারী এবং এক সন্তানের জননী। অভিযোগ অনুযায়ী, বিয়ের আগ থেকেই একই গ্রামের নজরুল গাজীর ছেলে মিকাইল গাজী তাকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ সকাল ১০টার দিকে অভিযোগকারী বাড়িতে না থাকার সুযোগে মিকাইল গাজী, রিয়াজুল ইসলাম বাবু, নজরুল গাজী এবং অজ্ঞাত আরও ২-৩ জনের সহযোগিতায় খাদিজা খাতুনকে তার বাবার বাড়ির সামনের রাস্তা থেকে কৌশলে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে দুই বছর বয়সী ছেলে আরিয়ান বাবুও ছিল।

অভিযোগকারী রেহানা পারভীন জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার মেয়ে ও নাতির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযুক্ত রিয়াজুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে জানান, খাদিজা খাতুন ও মিকাইল গাজী একসঙ্গে রয়েছেন। তবে কিছুক্ষণ পর তিনি জানান, তারা স্থান পরিবর্তন করেছেন এবং বর্তমানে তাদের অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, মেয়ে ও নাতির অবস্থান জানতে অভিযুক্ত নজরুল গাজীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :