ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলি ও খালি মদের বোতলসহ মাহমুদর হাসান পাতা (৪৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা আটক হয়েছে। সে দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে অভিযান চালিয়ে গুলি ও খালি মদের বোতলসহ তাকে আটক করা হয়। আটক মাহমুদর হাসান পাতা একই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

আজ শুক্রবার ভোর পৌনে ৬টা পর্যন্ত চলা অভিযানে মাহমুদর হাসান পাতার বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করে সেনাবাহিনী।

স্বেচ্ছাসেবক দলের নেতা আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা নামে একজনকে আটক করা হয়েছে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

তবে আটক মাহমুদর হাসান পাতার রাজনৈতিক পরিচয় অবগত নন বলে তিনি উল্লেখ করেন।

পাতা আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা স্বেচ্ছাসেবক দলের দৌলতপুর উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন বলে জানান। এমন ঘটনা হলে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

error: Content is protected !!

দৌলতপুর গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :