আপডেট টাইম :
০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
২০০
বার পঠিত
দৌলতপুরে হরতালের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নৈরাজ্য সৃষ্টি ও আগামীকাল রবিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর উপজেলা যুবলীগ। ২৮ অক্টোবর, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আল্লারদর্গা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আল্লারদর্গা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আল্লারদর্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, ঢাকাতে জামাত বিএনপি যে তাণ্ডবলীলা চালিয়েছে তাতে আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। এখন থেকে রাজপথেই জামাত-বিএনপিকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। আরও পড়ুনঃ রাজাপুরে পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান লোটন চৌধুরী, যুবলীগ নেতা আমিন লস্কর, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মেম্বার, শহিদুল ইসলাম, হাসান মেম্বার, সাবেক ইউপি সদস্য সাজদার হোসেন, যুবলীগ নেতা আলীরাজ, বিদ্যুৎ, তুষন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ
ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নৈরাজ্য সৃষ্টি ও আগামীকাল রবিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর উপজেলা যুবলীগ।
২৮ অক্টোবর, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আল্লারদর্গা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আল্লারদর্গা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আল্লারদর্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, ঢাকাতে জামাত বিএনপি যে তাণ্ডবলীলা চালিয়েছে তাতে আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। এখন থেকে রাজপথেই জামাত-বিএনপিকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান লোটন চৌধুরী, যুবলীগ নেতা আমিন লস্কর, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মেম্বার, শহিদুল ইসলাম, হাসান মেম্বার, সাবেক ইউপি সদস্য সাজদার হোসেন, যুবলীগ নেতা আলীরাজ, বিদ্যুৎ, তুষন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ