ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুর্শিদুল কবির শান্ত (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শান্ত পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ মাস্টারের ছেলে।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , সকালে শান্ত নামে ওই শিক্ষার্থী শ্যামনগর থেকে অসুস্থ খালাকে দেখে ভ্যানে করে বাড়ি ফিরছিল।

এমন সময় চকঘোগা মিনা বাজার নামক স্থানে স্যালো ইঞ্জিনচালিত এই অবৈধ স্টিয়ারিং ভ্যান গাড়িটিকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত’র মৃত্যু হয়।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের সাথে থাকা তার একজন সহকারী কে আটক করে স্টিয়ারিং গাড়িটি জব্দ করা হয়েছে। পরবর্তী বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্যার আমাকে চেনেন, এটাই বড় পাওয়া: এসপি মাসুদ

error: Content is protected !!

দৌলতপুরে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :