ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল গ্রেফতার

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে নলছিটি পৌর শহরের নিজ বাসা থেকে ঝালকাঠি সদর থানা পুলিশ ও নলছিটি থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।
জানা গেছে , গত ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১২টার দিকে জেলা শহরের আমতলা গলি রোডের বিএনপির অফিসের সামনে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিতে পুলিশকে আহত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন জানান, বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে শহরের আমতলা গলি রোড়ের বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জমায়েত হন। সমাবেশ শেষে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। চলমান আন্দোলনকে নিস্তেজ করতে সেই পুরানো মামলায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলালকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিএনপির পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। তাদের বাধা দেওয়ায় ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এতে ওসি (অপারেশন) ফিরোজসহ তিন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই ১৬ জনকে আটক করা হয়েছিলো। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনিচুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল গ্রেফতার

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :