ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে শিক্ষককে নৃশংসভাবে জখম, দুই সপ্তাহেও গ্রেফতার হয়নি আসামি

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান রিমেল (৩২) প্রতিপক্ষের হাসুয়ার কোপে গুরুতর জখম হয়েছেন। ঘটনার দুই সপ্তাহ পার হলেও অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

গত ৬ জুন বিকেলে শিক্ষক রিমেল নিজ গ্রাম সাদিপুরে জমি দেখতে গেলে পূর্ব শত্রুতার জেরে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল্লাহ আল ইলিয়াস রিপন (৩৫), পিতা মৃত মহব্বত আলী—উপর্যুপরি ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে রিমেলের দুই হাতে কব্জি ও তালুতে গুরুতর ক্ষত হয়। মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়।

আহত রিমেলকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় রিমেলের পরিবার বাদী হয়ে ৯ জুন দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে (মামলা নম্বর–১৬)। তবে ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করতে পারেনি। এতে পরিবারে উৎকণ্ঠা ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

error: Content is protected !!

দৌলতপুরে শিক্ষককে নৃশংসভাবে জখম, দুই সপ্তাহেও গ্রেফতার হয়নি আসামি

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :