ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা গ্রাম থেকে র‌্যাব-১২ অভিযান চালিয়ে ২৫৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে র‌্যাব-১২ সিপিসি-১ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১২ কুষ্টিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এরনির্দেশনায় কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় চরদিয়াড় গ্রামের মোঃ লুৎফর মালিথার ছেলে ফৌরদোস মালিথা (৪২), বৈদ্যনাথতলা গ্রামের মৃত শাহাদত মালিথার ছেলে মোঃ সাজদার হোসেন (৪৩), ও বৈদ্যনাথতলা গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ বজলুর রহমান (৩৮)কে গ্রেফতার করে ২৫৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৭৭ হাজার টাকা বলে জানায়।

আটককৃতদের স্বীকারোক্তিতে তারা জানায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে সোমবার ভোরে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুরে পৃথক অভিযান পরিচালনা করে ৩২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।

এ সময় একটি ড্রাম ট্রাক, একটি কভার ভ্যানসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৯লাখ ৬০ হাজার টাকা বলে র‌্যাব- ১২ কুষ্টিয়া জানায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :