ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে ব্রিজ নির্মানে তদন্ত

পদ্মার শাখা মাথাভাঙ্গা নদীতে দুই জেলাকে বিভক্ত করে রেখেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তেকালা গ্রাম ও অপর প্রান্তে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেত বাড়িয়া গ্রামকে। এই মাথাভাঙ্গা নদীর উপর ব্রিজ না থাকায় যুগ যুগ ধরে দুই প্রান্তের হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হয় নদী পারাপারে। বর্ষায় নৌকা আর শুকনোর সময় বাঁশের তৈরি সেতু দিয়েই পারাপারের একমাত্র ভরসা। তারপরে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।

এই মাথাভাঙ্গা নদীতে পারাপারের ভোগান্তির কথা শুনে ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এডভোকেট আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ উদ্যোগ নেয় ব্রিজ নির্মাণে। তারি ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলার তেকালা গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড়ে সরজমিনে পরিদর্শনে আসেন খুলনা বিআইডব্লিউটিএ-র যুগ্ম পরিচালক আশরাফ উদ্দিন ও তার সফর সঙ্গি হিসেবে ছিলেন উপসহকারী পরিচালক সোহেল রানা এবং দৌলতপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন। তারা ছোট্ট এই ব্রিজটি নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করেন।

এ সময় এলাকাবাসীর ঢল নামে মাথাভাঙ্গা নদীর তীরে। স্থানীয়রা আশাবাদী ব্রিজটি নির্মান হলে ২ জেলার হাজার হাজার মানুষের যাতায়াতে সুবিধা হবে।

এ বিষয়ে ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাংসদ অ্যাডভোকেট আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ বলেন, আমি ও মেহেরপুর জেলার গাংনীয় উপজেলা এমপি সাহেব যৌথভাবে উদ্যোগনি এই ব্রিজটি তৈরি করার জন্য, ব্রিজটি স্যাংশন হলেও উচ্চতা কম হওয়ায় বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক মহোদয় সরজমিনে তদন্ত করেন। তাদের সাথে আমার রীতিমত যোগাযোগ হয়, খুব শীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে, ব্রিজটি হয়ে গেলে নদী পারাপারে আর যাতায়াতের সমস্যা হবে না বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

error: Content is protected !!

দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে ব্রিজ নির্মানে তদন্ত

আপডেট টাইম : ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :