ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দেশের প্রায় ৭৪ শতাংশ মানুষ ইন্টারনেটে সংযুক্ত

দেশের ৭৩ দশমিক ৫৫ শতাংশ মানুষ এখন ইন্টারনেটে সংযুক্ত। সক্রিয় রয়েছে ১৮২.৫৩ মিলিয়ন মোবাইল সিম। এসব মাধ্যমে ২১৭৮টি সরকারি সেবা মিলছে ডিজিটালি। আইসিটি খাত থেকে রফতানি আয় হচ্ছে ১.৭ বিলিয়ন ডলার।

রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে চারদলীয় জোট সরকারের শাসনামলের সঙ্গে নিজের সরকারের ১৪ বছরে অর্জিত উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার তৈরি করে দিচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। আর ইনকিউবেশন সেন্টার ইনস্টিটিউশন গড়ে তোলার আইন কেবিনেটে পাশ হয়েছে। আগামীতে পার্লামেন্টে আমরা পাশ করে দেবো। সমস্ত বাংলাদেশ হবে ডিজিটালাইজড। গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প কার্যকর করার ফলে আজকে গ্রামে বসে বিদেশে কাজ করে পয়সা কামাই করতে পারছে। এখন ৬ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

দেশের প্রায় ৭৪ শতাংশ মানুষ ইন্টারনেটে সংযুক্ত

আপডেট টাইম : ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :