ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য হলেন পুতুল

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’ এর সদস্য নিযুক্ত হয়েছেন সুপ্রীমকোট অব বাংলাদেশের আইনজীবী ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তিনি এ পদে নিযুক্ত হন। শুক্রবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।
তিনি নাটোরের লালপুরের গৌরীপুর গ্রামের বাসিন্দা ৫৮-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের চার মেয়াদে বিএনপি মনোনীত সংসদ সদস্য ও নাটোর জেলার প্রথম মন্ত্রী মো. ফজলুর রহমান পটলের মেয়ে।
জীবনবৃত্তান্ত :
নাটোরের লালপুরের গৌরীপুরে ১৯৮৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন ফারজানা শারমিন পুতুল। পিতা মো. ফজলুর রহমান পটল ৫৮-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে চারবার সংসদ সদস্য ও নাটোর জেলার প্রথম মন্ত্রী) এবং মাতা কামরুন্নাহার শিরিন (সাবেক অধ্যক্ষ)। তিনি ২০০৯ সালের ১৬ জুলাই এইচ এম বাররু সানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সন্তান নাযাহ।
তিনি ঢাকা ভিকারুন্নেছা নুন স্কুল ও কলেজে পড়াশুনা করেন।
তিনি  একাধারে আইনজীবী ও রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য, সাবেক সাংসদ এবং অষ্টম জাতীয় সংসদের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের ‘মওদুদ আহমেদ এন্ড এসোসিয়েটস’-এ আইন পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে নিজস্ব ‘রাইটস চেম্বারস’ ঢাকা হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত।
তিনি বিএনপি’র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য এবং বিএনআরসি এডিটরিয়াল বোর্ডের সদস্য। ২০২৩ সালের ৮ অক্টোবর তাঁকে বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালির ক্যাপিটাল ল’ কলেজের এডহক কমিটির সভাপতি নিযুক্ত হন। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের ২০২৪ সালের ৩ অক্টোবর প্রজ্ঞাপনে ‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’ এর সদস্য নির্বাচিত হন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি নেতানিয়াহুকে সরাতে পারবেন

error: Content is protected !!

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য হলেন পুতুল

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :