ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে খন্দকার নাসিরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, ‘আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, মিটিং করতে পারছি। শুধুমাত্র আমাদের দেশের ছাত্রসমাজের অগ্রণী ভূমিকার কারণে। তপ্ত বুলেটের সামনে তারা যেভাবে বুক চিতিয়ে দিয়েছে তার কাছে স্বৈরাচার হাসিনা হার মেনেছে এবং দেশ ছেড়ে পালিয়েছে।’

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সুস্পষ্টভাবে বলেছেন কোথাও কোন লেবেলে কোন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করা যাবে না। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি এগুলো যারা করতে গিয়েছে, দলের নজরে এসেছে। তাদের বিরুদ্ধে দল থেকে কঠিন ব্যবস্থা নিয়েছে। ৫ আগস্টের আগে বিএনপি করার জন্য হাতে ধরে, পায়ে ধরে মুষ্টিমেয় লোক ছাড়া কাউকেই পাওয়া যায়নি, আজকে বিএনপি করার জন্য লোকের কোন অভাব নেই। আমাদের দলের স্পষ্ট নির্দেশ আছে আওয়ামী লীগের যারা কুখ্যাত সন্ত্রাসী, নির্যাতনকারী, জুলুমবাজ, তাদের দলে নেওয়াতো দূরের কথা, তাদের সাথে কথাটি পর্যন্ত বলা যাবে না। এটাকে উপেক্ষা করে এই দলের ভেতর নানাভাবে চক্রান্ত চলছে, সেই দলীয় চক্রান্ত আমরা দলীয়ভাবে মোকাবেলা করব। আপনারা দেখেছেন, যারা কোনদিন দল করে নাই, অতি সম্প্রতি আবু জাফরের বিএনএমের পক্ষে নির্বাচন করায় দল থেকে বহিস্কৃত হয়েছে সেসব বহিষ্কৃত লোকেরা এবং আওয়ামী লীগের পদধারী নয় কিন্তু সমর্থক এমন, বিশেষ করে বোয়ালমারী থানা আওয়ামী লীগের সভাপতি, সভাপতির সমর্থকরা, বিএনএম মিলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। দুই দিন আগে একটা মিছিল হয়েছে, আমাদের কাছে ছবি আছে, ছবিতে দেখেছি ওই বিএনএম এবং বিএনপি থেকে বহিষ্কৃত লোকেরা মিছিলে আছে। আমরা আমাদের নেতৃবৃন্দকে এ ব্যাপারে সতর্ক করেছি। দলীয় হাই কমান্ডও অবগত আছে।’

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আমি ১৩৭টি মামলার আসামী। বিএনপি করার কারণে আমার মাকে মারা হয়েছে, আমার বাড়ি-ঘর লুট করা হয়েছে। আমি বিএনপির কোন বড় নেতা নই, কিন্তু বিএনপির পরীক্ষিত কর্মী।’

খন্দকার নাসির মতবিনিময়ের এক পর্যায়ে বলেন, ‘পুলিশ এবং শিক্ষকদের বেতন বাড়ায় দিতে হবে। তাদের সর্বোচ্চ বেতন দিতে হবে।’

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুল শুকুর শেখ, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি খান আতাউর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সঞ্জয় কুমার সাহা, যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রশীদ হেলাল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বোয়ালমারীতে খন্দকার নাসিরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

আপডেট টাইম : ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, স্টাফ রির্পোটার :