ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সেচ্ছাসেবী দল গঠন

শ্যামনগর বে-সরকারি সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ঝুঁকিপূর্ণ মানুষের জীবন-জীবিকা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
৩ অক্টোবর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি স্কুল দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট ছাত্র-ছাত্রীদের সমন্বয়য়ে একটি সেচ্ছাসেবক দল গঠন করা হয়।
সিসিডিবি-ডিজাস্টার রেজিলয়েন্ট  এডুকেশন এন্ড কমিউনিটিজ প্রকল্পের সহযোগিতায় এবং দাতা সংস্থা গ্লোবাল মিনিস্ট্রিজ এর অর্থায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য রবিউল ইসলাম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা ইউপি মোছাঃ ফাতেমা বেগম। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া, একাউন্টস এন্ড এডমিন অফিসার প্রভাত বাড়ৈ, অন্যান্য মাঠ সংগঠক প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বসবাস করি। বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিতে থাকা এলাকার মধ্যে সাতক্ষীরা জেলা অন্যতম। প্রতিনিয়ত দুর্যোগ মোকাবিলা করে আমরা টিকে আছি। সিসিডিবি সেচ্ছাসেবকদের নিয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তাতে অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে, তাদের মনোবল বাড়বে। এই উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।
সভাপতি বলেন, আইলা, আম্ফান, বুলবুল এর মতো দুর্যোগ এ আমাদের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। এজন্য এই এলাকায় খাপখাইয়ে আমরা কিভাবে টিকে থাকতে পারি তার পরিকল্পনা করা প্রয়োজন। মানুষকে সচেতন করতে সিসিডিবি যে প্রকল্প হাতে নিয়েছে তার জন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।
ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের নিজ দায়িক্ত সতস্ফুর্তভাবে গ্রহন করেন এবং তা পালন করবে বলে অঙ্গিকার করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

শ্যামনগরে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সেচ্ছাসেবী দল গঠন

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :