ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া পলিটেকনিক ক্যাম্পাসে মানববন্ধন

শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া পলিটেকনিক ক্যাম্পাস উত্তপ্ত। লুৎফর হোসাইন রুবেল (২২) নামে এক শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বেঁধে মেসের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে প্রতিবাদমুখর হয়ে উঠেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। শিক্ষার্থীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে শহরের কাটাই খানা মোড়, হাসপাতাল মোড় ও থানার মোড়ে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, রুবেলকে গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এটা একটা হত্যাকাণ্ড।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান তারা।
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বনফুড বেকারির সামনে চারতলার ছাদ থেকে রুবেলকে ফেলা হয় বলে অভিযোগ। গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বাঁধা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত লুৎফর হোসাইন রুবেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহিদুল মন্ডলের ছেলে। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের ছাত্র। তিনি কোর্টপাড়া এলাকার বনফুড বেকারির সামনে লাল মিয়ার চারতলা ভবনের তৃতীয় তলার মেসে থাকতেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া পলিটেকনিক ক্যাম্পাসে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :