ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাবেক এমপি দবিরুল ইসলাম আটক

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের এক আওয়ামী লীগের নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলার প্রধান আসামি তিনি।

মামলার অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে বেধড়ক পেটায়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবকে সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করে।

মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু বলেন, আমার বিরুদ্ধে যে অন্যায় ও অত্যাচার করা হয়েছে। ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করেছি।

এরআগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে। গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন কার জামিন আবেদন নামঞ্জুর করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য্য করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

সাবেক এমপি দবিরুল ইসলাম আটক

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতনিধি :