ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তারেককে দেশে এনে শাস্তি দিলে বিএনপির অরাজকতা বন্ধ হবে: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‌‌‌‌‌‘তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপির যে অরাজকতা তা বন্ধ হয়ে যাবে। কারণ, এ দেশে যতো সন্ত্রাসী কর্মকাণ্ড সব বিএনপির নেতৃত্বে হয় এবং লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্বেই হয়।’

শুক্রবার (৩১ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশের রাজনীতিতে যে অবক্ষয়, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন এর সবকিছুই সৃষ্টি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্র ক্ষমতা দখল করেন জিয়াউর রহমান। তখনই তিনি এই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছিলেন। সেটা জিয়াউর রহমান বহুবার বলেছিলেন। আওয়ামী লীগকে ধ্বংস করতে তিনি সেই সময় মিজান চৌধুরীসহ অনেক রাজনীতিবিদদের টাকা দিয়ে দল ভেঙে ছিলেন। সেই দলের একজন কর্মী মির্জা ফখরুলের এতো বড় গলায় কথা বলার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, মির্জা ফখরুলের এখন সেটাই হয়েছেন। এই বাংলাদেশে যতো অন্যায়-অনিয়ম, হত্যা-খুন ও রাহাজানি সবই হয়েছে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে হানিফ বলেন, তেলের দাম ১ টাকা আর ২টাকা বৃদ্ধি পাক তা সাধারণ মানুষের ওপর চাপ হয়। আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর

error: Content is protected !!

তারেককে দেশে এনে শাস্তি দিলে বিএনপির অরাজকতা বন্ধ হবে: হানিফ

আপডেট টাইম : ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :