ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি
হিমাগারে (কোল্ডস্টোর) প্রতি কেজি আলু রাখার ভাড়া বৃদ্ধি করে ৮ টাকা করার প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীগণ। গত ১২ জানুয়ারী রোববার তানোর পৌর শহরের গোল্লাপাড়া ফুটবল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে তানোর, মোহনপুর ও পবা উপজেলার আলু চাষি এবং ব্যবসায়ীগণ অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন আলু ব্যবসায়ী ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা। সাংবাদিক এম রায়হান আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম, চাষি ও ব্যবসায়ী ইমরান আলী, তোফাজ্জল হোসেন তোফা, আলতাফ হোসেন, তানোর আলু চাষি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বলেন, কোনো আলোচনা ছাড়াই হিমাগারের ভাড়া দ্বিগুণ করার কোনো যৌক্তিকতা নেই। আলোচনার মাধ্যমে মালিকপক্ষকে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় আন্দোলন করে দাবি আদায় করা হবে। জেলার হিমাগার গুলোয় প্রতি কেজি আলু রাখার ভাড়া ৮ টাকা করার প্রতিবাদে গত ২৬ ডিসেম্বর তানোরের গোল্লাপাড়া মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে স্মারকলিপি দেওয়া হয়।
১০ জানুয়ারি পর্যন্ত সমস্যা সমাধানে হিমাগার মালিকপক্ষকে সময় দিয়েছিলেন চাষি ও ব্যবসায়ীরা। তবে সমস্যার সমাধান হয়নি। ভাড়া বৃদ্ধির বিষয়ে কথা বলতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের জেলা শাখার একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমটিএ আইনের খসড়া: পরিবহনের সব ক্ষমতা যাচ্ছে এক কর্তৃপক্ষে

error: Content is protected !!

তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :