ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাচীর নির্মাণ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে গ্রামবাসির বাধা উপেক্ষা করে জোরপুর্বক রাস্তার ধারের খাস জায়গার তাজা নিম গাছ নিধন, মটরের পাইপ নষ্ট, বিদ্যুতের পোল ঝুঁকিতে ফেলে ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) গাগরন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। এনিয়ে গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উত্তেজনা। এদিকে ২৩ ফেব্রুয়ারী রোববার গ্রামবাসি বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, চাঁন্দুড়িয়া ইউপির চকদমদমা গ্রামের হাজী চাঁন মোহাম্দের পুত্র গোলাম রাব্বানীর বাড়ীর পাশে আমাদের বাড়ী এবং বিবাদীর বাড়ীর পাশের রাস্তা দিয়ে আমরা গ্রামবাসী চলাচল করে আসছি। কিন্তু বিবাদী হঠাৎ করেই গাগরন্দ গ্রামে উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের উদ্দেশ্যে জোরপূর্বক ভাবে গর্ত খনন কাজ শুরু করেন।

এ সময় আমরা গ্রামবাসী বিবাদীকে বাধা নিষেধ করিলে বিবাদী বলে আমি উক্ত রাস্তার উপর দিয়েই সীমানা প্রাচীর নির্মাণ করিবো তোমরা যা পারো করে নাও। বিবাদী যদি উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে তাহলে আমরা গ্রামবাসী বড় ধরনের ক্ষতির সমুখীন হবো। প্রাচীর নির্মাণ করা হলে ওই রাস্তা দিয়ে গরু-মহিষের গাড়ী বা ট্রাক-ট্রলিতে করে মালামাল পরিবহণ করা যাবে না। বিশেষ করে কৃষকেরা গাড়িতে করে মাঠের ফসল উঠাতে পারবে না।

উক্ত রাস্তার উপর দিয়ে যাতে সীমানা প্রাচীর নির্মাণ করতে না পারে সেই জন্য গ্রামবাসি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী অভিযোগ অস্বীকার করে বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা হয়েছে, আর কাটা ছোট নিমগাছ তার লাগানো, সেখানে খাস জায়গা নাই। তিনি বলেন, মটরের পাইপ ফেটে গেছে সেটা মেরামত করে দেয়া হবে। তিনি বলেন, প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

তানোরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাচীর নির্মাণ

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :